নবম শ্রেণির ক্লাস কোচিং

  • চর্চা মানুষকে দক্ষ করে – এই মূল মন্ত্রকে ধারণ করে সান-ডায়াল কোর্স পরিচালনা করে। নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ৪ দিন কোচিং করানো হয়। প্রতি কার্যদিবসে দুটি পিরিয়ড থাকবে। এর সাথে আরও একটি সমাধান বা খাতা ফেরতের পিরিয়ড থাকবে। যেদিন খাতা ফেরত বা সমাধান ক্লাস থাকবে, সেদিন ২ ঘন্টার মধ্যে ৩টি পিরিয়ড থাকবে। সপ্তাহে ২টা বা ৩ টা ১ ঘন্টার পরীক্ষা থাকবে। বাকী ১ ঘন্টার ১টি বিষয়ের উপর ক্লাস হবে। ক্লাসে প্রয়োজনীয় সিট দেয়া হবে। যে কোন বিষয়ের রুটিনে উল্লেখিত অধ্যায়ের উপর ১ বা ২ দিন ক্লাস নেয়া হবে। কোন কোন বিষয়ের অধ্যায়ভিত্তিক ৩টা বা ৪টা ক্লাস নেয়া হবে। গণিত, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীব বা বিজ্ঞানের উপর বেশি বেশি ক্লাস নেয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার সকল বিষয়ের কোচিং করানো হয়। তারপর যে অধ্যায়ের ক্লাস নেয়া হলো তার উপর পরের দিন ১ ঘন্টার পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষার খাতা পরীক্ষণ করে রুটিনে উল্লেখিত তারিখে শিক্ষার্থীর কাছে ফেরত দেয়া হবে এবং ক্লাসে ঐ ফেরত দেয়া খাতার সমাধান দেয়া হবে। বাসায় খাতা নিয়ে গেলে অভিভাবকগণ সে খাতা দেখবেন। প্রয়োজনে শিক্ষার্থী বা অভিভাবক খাতার বিষয়ে ব্যাচ ডিরেক্টরের সাথে আলোচনা করতে পারবেন, যেন শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটে।
  • বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল বিষয়ের কোচিং করানো হয়।
  • সান-ডায়ালে আগে পাঠ্য বই পড়ানো হয়-শেখানো হয়-বোঝানো হয়, তারপর পরীক্ষা নেয়া হয়। এরপর সমাধান ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরও দক্ষ করা হয়। পরীক্ষার সহায়ক হিসাবে অধ্যায়ের উপর সিট দেয়া হয়।
  • প্রতি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে বা শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিক পুরস্কার দেয়া হয়
  • প্রতি ব্যাচে মাসিক রেজাল্ট দেয়া হয় এবং মেধাবীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকাারকে পুরস্কার দেয়া হয়।
  • প্রতিটি শ্রেণির শিক্ষার্থী বা অভিভাবক সর্বদা ব্যাচ ডিরেক্টরের সাথে যোগাযোগ রাখবেন।
  • যে কোন সমস্যা হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যাচ ডিরেক্টকে জানাতে হবে।
×