ষষ্ঠ শ্রেণির Exam Batch

  • চর্চা মানুষকে দক্ষ করে – এই মূল মন্ত্রকে ধারণ করে সান-ডায়াল কোর্স পরিচালনা করে। ষষ্ঠ শ্রেণির ঊীধস ইধঃপয এ শিক্ষার্থীদের সপ্তাহে ৩ দিন পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন রুটিনের সিলেবাস অনুযায়ী ১ ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। খাতা পরীক্ষণের পর রুটিনে উল্লেখিত সময়ে খাতা ফেরত দেওয়া হবে। পরীক্ষিত খাতায় কোন সমস্যা থাকলে তা পরের দিন ব্যাচ ডিরেক্টরদের কাছ থেকে সংশোধন করে নিতে হবে।
  • পরীক্ষার সময় হবে বিভিন্ন। যা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে সকাল ১০.০০, বেলা ১১.০০, বেলা ১২.০০, দুপুর ২.০০, বেলা ৩.০০, বিকাল ৪.০০ এবং বিকাল ৫.৩০ মিনিটে পরীক্ষা ব্যাচ থাকবে।
  • প্রতি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে বা শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিক পুরস্কার দেয়া হয়
  • প্রতিটি শ্রেণির শিক্ষার্থী বা অভিভাবক সর্বদা ব্যাচ ডিরেক্টরের সাথে যোগাযোগ রাখবেন।
  • যে কোন সমস্যা হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যাচ ডিরেক্টকে জানাতে হবে।
×